ময়মনসিংহ বিভাগ ফের বিদ্যুৎহীন

ময়মনসিংহ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪

বিদ্যুৎ ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডের সার্কিট ব্রেকারে আগুন লেগে পুড়ে যাওয়ায় আবারও বিদ্যুৎহীন হয়ে পড়েছে ময়মনসিংহ বিভাগ। দুই দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো অগ্নি-দুর্ঘটনায় পুরো ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ না থাকার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার সময় পাওয়ার গ্রিডের সার্কিট ব্রেকারে এ আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টায় পাওয়ার গ্রিডের কর্মীরা এখান থেকে পল্লী বিদ্যুতের চলে যাওয়া লাইনে সার্কিট ব্রেকার চালু করার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। পাওয়ার গ্রিডে থাকা বিদ্যুৎ কর্মীরা ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। সার্কিট ব্রেকার ‍পুড়ে যাওয়ার কারণে ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া সার্কিট ব্রেকার বদলে নতুন সার্কিট ব্রেকার স্থাপনের কাজ শুরু করা হয়েছে। তবে কখন কাজ শেষ হবে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেওয়াটখালী পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফর্মার আগুনে পুড়ে যায়। এতে ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি