ঝিনাইদহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হবে দুর্গাপূজা

ঝিনাইদহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫

ঝিনাইদহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হবে দুর্গাপূজা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঝিনাইদহে দুর্গাপূজা উদযাপন করা হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা থেকে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মদন মোহন মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান।

সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অ্যাড.কানন কুমার দাস, পৌর পূজা পরিষদের সভাপতি সাধন কুমার সরকার, সদর পূজা পরিষদের সহ-সভাপতি গৌতম অধিকারী, শ্রী শ্রী মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম