আশুগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যা, আটক দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

ব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে মো. ছাদির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রামে আপন ভাতিজা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। নিহত ছাদির মিয়া মৈশার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে সাদির মিয়ার জমির আইলে আন্তা (মাছ ধরার ফাঁদ) পাতে তার ভাতিজা ইয়াছিন মিয়া। বিষয়টি জানতে পেরে সাদির মিয়া জমির আইল থেকে মাছ ধরার ফাঁদগুলো উঠিয়ে ফেলে দেন। এ নিয়ে সকাল ১০টায় ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে চাচা ছাদির মিয়াকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ছাদির মিয়াকে হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের