ফেনী রেল স্টেশনকে আধুনিকায়নের ঘোষণা রেলপথমন্ত্রীর

ফেনী প্র‌তি‌নি‌ধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৩

ফেনী রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে স্টেশনটি পরিদর্শনে এসে এই ঘোষণা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় রেলপথমন্ত্রী বলেন, ‘ঢাকার চেয়ে চট্টগ্রামের সঙ্গে ফেনীর মানুষের যোগাযোগ বেশি। তাই ফেনী থেকে চট্টগ্রামে চলাচলের জন্য আলাদা ট্রেন চালুর ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘রেলকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ঢুকতে না পারে সেই প্রক্রিয়া চলছে।’

ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর জেনারেটের স্থাপনের দাবির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয়তা পরীক্ষা-নিরীক্ষা করে এটি স্থাপন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে