অবশেষে বদির বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০

আবদুর রহমান বদি (ফাইল ছবি) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ এ তথ্য জানিয়েছেন। আদালত আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন বলে তিনি জানান।

১২ বছর আগে এ মামলায় চার্জশিট জমা দিলেও তদানীন্তন সংসদ সদস্য আবদুর রহমান বদির আবেদনে মামলাটি দীর্ঘদিন স্থগিত রেখেছিল আদালত। উচ্চ আদালত ২০১৭ সালে এ স্থগিতাদেশ তুলে নেয়। এরপর অভিযোগ গঠন হতে লেগেছে আরও তিন বছর। জানা গেছে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলায় ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। নিয়ম অনুযায়ী বদির উপস্থিতিতে আদালতে এদিন অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় বদি নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার চান। পরে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০০৭ সালে মামলা দায়েরের পর ২০০৮ সালের ২৪ জুন এ মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে বদির আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে রেখেছিল আদালত। ২০১৭ সালে উচ্চ আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয়। এই মামলায় আবদুর রহমান বদি বর্তমানে জামিনে আছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম