পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯

অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের জান-মাল রক্ষায় এ সার্ভিসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করেছে। পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগর ভবন শহীদ আলতাফ মিলনায়তনে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন দফতরের প্রধান এবং তাদের অধিনস্থ শাখা প্রধানদের নিয়ে অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, নৌযান দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাসহ যেকোনও দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন।’

সিটি মেয়র বলেন, ‘গরম, শীতকালসহ যেকোনও সময়ে অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে।অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে।’ উদ্ধার, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে বেশি বেশি অবহিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা এবং খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো, নজরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।

এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন দফতরের প্রধান এবং কেসিসি’র অধিনস্থ শাখা প্রধানরা অংশগ্রহণ করেন। পরে নগর ভবন চত্বরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী