বুধবার পেঁয়াজ রফতানি করতে পারে ভারত

হিলি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

পেঁয়াজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগের টেন্ডার করা পেঁয়াজগুলোর রফতানির অনুমতি দেওয়া হতে পারে। ফলে বুধবারই বাংলাদেশে সেসব পেঁয়াজ ঢুকতে পারে বলে ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের হিলির সিএন্ডএফ এজেন্ট শংকর দাস বাংলা ট্রিবিউনকে বলেন, 'পেঁয়াজ রফতানির অনুমতি দিতে পারে এমন কথা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কাস্টমসের ও সরকারি কোনও নির্দেশনা আমরা পাইনি। তবে অনুমতি হতে পারে। তবে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কি হতে পারে। কারণ, এর আগেরবার যখন বন্ধ করে দিলো, তখনও এমন শোনা যাচ্ছিলো অনুমতি দেবে। কিন্তু সর্বশেষ কোনও অনুমতি মেলেনি।'

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতে ভারতীয় রফতানিকারকরা আমাদের জানিয়েছেন, বুধবার থেকে আগের টেন্ডারকৃত পেঁয়াজ রফতানির অনুমতি দিতে পারে ভারত সরকার। যার ফলে বাংলাদেশে পেঁয়াজ ঢোকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গত রবিবার যেসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেগুলোর পেঁয়াজ রফতানি হতে পারে বলে তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনও সরকারি নির্দেশনা এখনও তারা পাননি। কিন্তু নির্দেশনা আসবে বলেও তারা জানিয়েছেন। একই সঙ্গে সোমবার ও মঙ্গলবার যেসব এলসির বিপরীতে টেন্ডার হয়েছে, তার কোনও সিদ্ধান্ত হয়নি বলে তারা জানিয়েছেন।

পেঁয়াজ ঢুকলে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া দুইশ' টনের মতো দেশে ঢুকতে পারে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের