গৃহবধূকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, দুই যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭

চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুই যুবক গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ধর্ষকের সহযোগী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়া গ্রামের মো. ইয়াছিন হোসেন (২১), মো. রাজা (২০)। এর আগে বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে ধর্ষণের দায়ে অভিযুক্ত মাসুম (২৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাতে পৌর এলাকার এক গ্রামে ওই প্রবাসীর স্ত্রীকে একই বাড়ির মাসুম নামে এক যুবক ধর্ষণ করে। এসময় কৌশলে তার সহযোগী ইয়াছিন ভিডিও করে এবং রাজা নামে আরেকজন বাইরে থেকে পাহারা দেয়। গৃহবধূ এ কথা প্রকাশ করে দেওয়ার কথা বললে মাসুম তাকে হুমকি দিয়ে বলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে ও  তার সন্তানদের মেরে ফেলবে। এরপর ওই গৃহবধূ ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ইয়াছিন ও রাজাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠায়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গৃহবধূর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে