আরবি পড়ানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা, শিক্ষক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:১৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:২১

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের এক মক্তবে আরবি পড়ানোর নামে শিশুকে (৯) ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছেন আব্দুল কুদ্দুস (২৪) নামের এক শিক্ষক। তাকে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিতা শিশুর জবানবন্দি রেকর্ড শেষে তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আব্দুল কুদ্দুস (২৪) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহপুর এলাকার কাজী সামছুল আলমের ছেলে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই শিশুকে সকালে মক্তবে আরবি পড়াতেন আব্দুল কুদ্দুস। মক্তবের পাশের একটি কক্ষে থাকতেন তিনি। বুধবার বিকাল ৩টার দিকে হুজুরের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় ওই শিশুকে ডেকে পানি নিয়ে যেতে বলেন তিনি। কিছুক্ষণ পর শিশুটি পানি নিয়ে তার কক্ষে ঢুকলে আব্দুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং আব্দুল কুদ্দুসকে আটক করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী এ ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের