বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭

দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন লেগে যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন– মুকসুদপুরের গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) এবং সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত এসআই সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব জানান, নিহতরা একটি মোটরসাইকেলে মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে ফয়সাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন এবং আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিয়াকত শেখ মারা যান। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করেছে।

তারা আরও জানান, বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে স্পার্ক হয়ে প্রথমে ফুয়েল ট্যাংকে এবং পরে পুরো বাসে আগুন ধরে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম