কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৩

রাঙামাটি রাঙামাটির কাপ্তাইয়ের পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে একদিনেই তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ই সেপ্টেম্বর) রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে খন্তকাটা এলাকায় নিহত হওয়া শিশু দুজনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী