শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০০:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১

যশোর যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ২৮ নম্বর পিলার সংলগ্ন ইছামতি নদী থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচভুলোট গ্রামের নেছার মেম্বরের বাড়ির কাছে ইছামতি নদীতে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে গ্রামবাসী।

পরে খবর দেওয়া হলে পুলিশ ও বিজিবি সম্মিলিতভাবে লাশটি উদ্ধার করে।

শার্শা থানার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার আজিম জানান, লাশটি অজ্ঞাত। এখনও তার কোনও পরিচয় মেলেনি। লাশটির ৭৫ ভাগই পচে গেছে। সরকারি ডোম এনে লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব হবে না বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি