টেকনাফে ৫ লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৭

কক্সবাজার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এ সময় রোহিঙ্গাসহ সাত পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) দুপুর দুইটার দিকে টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া বড়ডেইল থেকে ২৫/৩০ ন্যাটিকেল মাইল উত্তরে বঙ্গোপসাগরে একটি ফিশিং বোট তল্লাশি করে ৫ লাখ ইয়াবা ও বোটের মালিকসহ ৭ জনকে আটক করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এসব ইয়াবা মিয়ানমার থেকে ফিশিং ট্রলারে সমুদ্রপথে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।আটককৃতরা হলেন, মহরম আলী (৪৪), আব্দুস শুক্কুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মনাফ (৩৫), জাহিদ হোসেন (৩৩)। এদের বাড়ি টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া আব্দুল পেটান (২২) নামের এক রোহিঙ্গাও রয়েছে। টেকনাফে ইয়াবাসহ সাত ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

লে. কমান্ডার আমিরুল হক আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম