আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:১৩

মুফতি আলাউদ্দিন জিহাদি

হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
রবিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন।

ওসি আসলাম হোসেন বলেন, 'আল্লামা শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অপরাধে গ্রেফতারকৃত আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদ বাদী হয়ে ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে তাকে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।'

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম