অবৈধ অস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭

অবৈধ অস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৩টি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী মিঠুন আলী ওরফে ইয়াছিনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মিঠুন জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর খামার পাড়া গ্রামের মৃত বিপতি মিস্ত্রির ছেলে।

অবৈধ অস্ত্রসহ একজন গ্রেফতার

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএসপি আজমুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে শিবগঞ্জে যায় র‌্যাবের একটি দল। এসময় মুসলিমপুর এলাকায় মিঠুনসহ আরও কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। এরপর অন্যরা মোটরসাইকেল যোগে পালিয়ে গেলেও মিঠুনকে আটক করা সম্ভব হয়। তার দেহ তল্লাশি করে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মিঠুন দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল