কুয়াকাটায় ৬ ঘণ্টার ব্যবধানে হোটেল থেকে আরও এক লাশ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৬আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩৪

লাশ উদ্ধার পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ঘণ্টার ব্যবধানে আবাসিক হোটেল সাউথ বাংলা থেকে সৌরভ জামিল সোহাগ (৫৫) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওই হোটেলের ১১২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত সোহাগ খুলনার বিএল কলেজ সংলগ্ন আঞ্জুমান রোড এলাকার লুৎফুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রবিবার সকালে মাইক্রোবাসযোগে টুকু ও সোহাগ নামের দুই বন্ধু কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল সাউথ বাংলার ১১২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাতযাপন করেন। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে টুকু ব্যাগসহ মাইক্রোবাস নিয়ে হোটেল ত্যাগ করেন। পরে সন্ধ্যায় হোটেল বয় ওই কক্ষ ঝাড়ু দিতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরজ্জামান বলেন, এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার দুপুর দুইটার দিকে আবাসিক হোটেল আল্লাহর দান থেকে মানিক (৪৫) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের