কেরালকাতা ইউপির উপনির্বাচনে নৌকা প্রতীক পেলেন ভিপি মোর্শেদ

সাতক্ষীরা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৯

সাতক্ষীরায় কেরালকাতা ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন ভিপি মোর্শেদ।  
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন স.ম মোর্শেদ আলী (ভিপি মোরশেদ)।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোরশেদ আলী (ভিপি মোরশেদ) কে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার বিয়য়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

উল্লেখ্য, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদন করেন স.ম.মোর্শেদ আলী (ভিপি)'র পক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।

স.ম. মোর্শেদ আলী এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের দ্বিতীয় নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। এজন্য তিনি ভিপি মোর্শেদ নামেই বেশি পরিচিত।

মনোনয়ন পাওয়ার খবরে দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স ম মোরশেদ বলেন, তিনি নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান