‘পেঁয়াজের বাজার অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনা হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০

‘পেঁয়াজের বাজার অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনা হবে’ দেশের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে দেশপ্রেমহীন সিন্ডিকেট ব্যবসায়ীরা রয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন। তিনি বলেন, যারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি পেঁয়াজ আমদানি না করে কীভাবে রফতানি করা যায়, সে বিষয়ে তিন বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পেঁয়াজ উৎপাদনে সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন সচিব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে সচিব এসব কথা বলেন।

সচিব আরও বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার একদিনের ব্যবধানে দেশে দাম বাড়ার কোনও কারণ নেই। এখনও ভারতের পেঁয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও দাম কমে এসেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।

সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সম্প্রতি পিয়াজের বাজার অস্থিতিশীল হওয়া নিয়ে আলোচনা হয়। সভায় কৃষকরা জানান, বাজারের যে পেঁয়াজ বীজ পাওয়া যায়, তার চেয়ে ভারতের বীজ উৎপাদন করলে দ্বিগুণের বেশি ফসল উৎপাদন সম্ভব। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে উন্নত মানের বীজ, স্বল্পসুদে ঋণ ও পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা কোর বিষয়ে গুরুত্বারোপ করেন কৃষকরা।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে মানিকগঞ্জ সার্কিট হাউজে বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ প্রমুখ। মতবিনিময় সভায় প্রান্তিক কৃষক, ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী