মুফতি আলাউদ্দিনকে মুক্তি না দিলে হরতালের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

মুফতি আলাউদ্দিনকে মুক্তি না দিলে হরতালের হুঁশিয়ারি হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ্ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ সুন্নতে ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্ত মুক্তি না দিলে বিক্ষোভ, গণজামায়েত ও হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মহিউদ্দিন হামেদী৷ তিনি দাবি করেন, মুফতি আলাউদ্দিন জিহাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে৷ অনতিবিলম্বে তাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী ইন্তেকাল করলে রাতে তাকে নিয়ে নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেইজে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতারা মুফতি আলাউদ্দিন নম আসামি করে ফতুল্লা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। ২০ সেপ্টেম্বর পুলিশ মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান