এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টা, বৃদ্ধ কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১

এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টা, বৃদ্ধ কারাগারে বরিশালের উজিরপুর উপজেলা এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় আবুল কাসেম হাওলাদার (৬০) নামের বৃদ্ধকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কাসেমকে কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কাসেম উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, আবুল কাসেম হাওলাদার গংরা সরকারি ‘ক’ তফসিলভুক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগ দখল করে আসছিলেন। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বারবার ডিসিআর কাটার জন্য তাগিদ দেওয়া হয়।
কিন্তু ডিসিআর না কেটে বুধবার দুপুর সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে ওই জমি অন্য কারও কাছে লিজ না দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালান। সঙ্গে সঙ্গে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়। এরপর উজিরপুর মডেল থানার এএসআই হাসান গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যান। সেখান থেকে কাসেমকে কারাগারে প্রেরণ করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের