সৈয়দপুরে গৃহবধূ ও শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫

আদালত

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূসহ শিশুকে অপহরণের দায়ে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আহসান তারেক ওই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপী বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে জেলার সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামে বসবাস করছিলেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ধলাগাছ গ্রামের রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতো প্রতিবেশী লুৎফর রহমান। তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৪ সালের ১০ জুন দুপুরে স্বামী মতিয়ার রহমানের অনুপস্থিতিতে গৃহবধূ ও তার শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় সে।

এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে লুৎফর রহমানকে একমাত্র আসামি করে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত শেষে সৈয়দপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক বাবুল আক্তার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক।

তিনি আরও জানান, আসামি লুৎফর রহমান পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। আসামি গ্রেফতারের পর এ রায় কার্যকর হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা