মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩

নারায়ণগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তারা কিশোর গ্যাংয়ের হামলায় আহত হন।  
নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ইভোগ এলাকায় বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের হামলায় পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। বৃহস্পতিবার রাতে মাদক বিক্রি করার সময় এলাকাবাসী বাধা দিলে প্রথমে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসায়ীরা দুইজনকে কুপিয়ে জখমসহ পাঁচজনকে আহত করে।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বুলু ও হৃদয় নামে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুইজন আহত হয়েছে শুনেছি। তবে আমাদের কাছে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ