নৌ সচিবের আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২

নৌ সচিবের আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীতে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের নির্মিত বিআইডব্লিউটিএ-এর ৪৫টি বিশেষ পন্টুন নির্মাণ কাজ পরির্দশন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহউদ্দিন চৌধুরী।

শনিবার সকালে এই নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোরোড গোলাম সাদেক এনজিপি এনডিসি পিএসসি বিএন, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারী জানান, বিআইডব্লিউটিএ-এর ৪৫টি বিশেষ পন্টুন নির্মাণের জন্য আমাদের কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই আমরা এগুলো হস্তান্তর করতে পারবো। এই পন্টুনগুলো দেশের অভ্যান্তরীণ নৌ ঘাটে ব্যবহার হবে। ৪৫টি পন্টুনের মধ্যে ২২ টি সরদঘাটে ব্যবহার হবে। অন্যান্যগুলো বিভিন্ন স্থানে ব্যবহার হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম