আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়ি নির্মাণের কাজ করতে নিষেধ করলে কামরুজ্জামান লিটন নামে একজনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

এই ঘটনায় কালীগঞ্জ থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন মো. কামরুজ্জামান লিটন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বেশ কিছুদিন ধরে মকসেদ আলী, খালেক বিশ্বাস, ময়না খাতুন ও ইসাহক আলীর সঙ্গে উপজেলার কোলা মৌজার ১৪৬৮ দাগ, খতিয়ান নং-৫২৩ এ ৫ শতক জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান। যার নং ৬৬/২০। বিজ্ঞ আদালত শুনানি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে প্রবেশ করে বেদখল করতে, ঘরবাড়ি, রাইসমিল, সমিল ভাঙতে, গাছপালা কাটতে এমনকি জমি অন্যত্র হস্তান্তর কিংবা বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধার সৃষ্টি না করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২৫ সেপ্টেম্বর ওই জমিতে ইট দিয়ে ঘর-বাড়ি নির্মাণের কাজ শুরু হয়।

এ ব্যাপারে কোলা ক্যাম্পের আইসি এসআই সমীরন কুমার বৈদ্য জানান, বিজ্ঞ আদালত ওই জমিতে কাজ করতে নিষেধ করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত মামলার বিবাদীরা ওই জমিতে কোনও কিছুই করতে পারবেন না। তাদের বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের