মাছ আমদানি বন্ধ হলে দেশের চাষিরা লাভবান হবে

সেলিম রেজা, বেনাপোল
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯

মাছ আমদানি বন্ধ হলে দেশের চাষিরা লাভবান হবে

বাইরে থেকে মাছ আমদানি বন্ধ হলে দেশের চাষিরা লাভবান হবেন। ভারতে এদেশের মিঠা পানির সাদা মাছের চাহিদা থাকায় বেনাপোল দিয়ে মাছ রফতানি বাড়ছে। তবে ভারতীয় মাছের দাম কম থাকায় ভারত থেকে রুই জাতীয় মাছ এখনও দেশে আসছে। দেশের মাছ চাষিরা বলছেন, ভারত থেকে মাছ আমদানি বন্ধ হলে তারা লাভবান হতেন।

বেনাপোলের ফিশারিজ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, '২০১৭-১৮ অর্থবছরে ভারতে মাছ রফতানি হয়েছে ৩২ লাখ ৬৭ হাজার ৪৪ কেজি, ২০১৮-১৯ অর্থবছরে ৩৪ লাখ ৮৩ হাজার ৬৩০ কেজি এবং গত অর্থবছরে (২০১৯-২০) রফতানি হয়েছে ৫২ লাখ ৪৫ হাজার ৮ কেজি মাছ। একইসঙ্গে ভারত থেকে এদেশে মাছ আমদানি হয়েছে ২০১৭-১৮ অর্থবছরে ৩৫ লাখ ১৬ হাজার ৩২৫ কেজি, ২০১৮-১৯ অর্থবছরে ৪৭ লাখ ২৮ হাজার ৬৭৮ কেজি ও ২০১৯-২০ অর্থবছরে ৪৮ লাখ ২৩ হাজার ৯১৫ কেজি। ২০২০-২১ অর্থ বছরের জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভারত থেকে ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৬৬ মার্কিন ডলার মূল্যে ৩ কোটি ৬১ লাখ ৫৮৭ কেজি সাদা মাছ আমদানি হয়েছে। এই সময়ের মধ্যে ভারতে রফতানি হয়েছে ৯৯ লাখ ১০ হাজার ১৮০ মার্কিন ডলার মূল্যের ১৬ লাখ ৬২ হাজার ১২৪ কেজি মাছ।'

মাছ আমদানি বন্ধ হলে দেশের চাষিরা লাভবান হবে

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ভারত থেকে আমদানি হয় রুই, কাতল, সামুদ্রিক ও স্বাদু পানির মাছ। আর বাংলাদেশ থেকে রফতানি হয় পাবদা, গুলশা, টেংরা, পাঙ্গাস, হিমায়িত চিংড়ি, কার্প, ভেটকিসহ অন্যান্য মাছ। এর মধ্যে পাবদা মাছের চাহিদা বেশি হওয়ায় মোট রফতানির ৪০ শতাংশই পাবদা। পাবদা মাছ বেশি উৎপাদিত হয় যশোর জেলায়।

তিনি বলেন, ভারত থেকে যেসব মাছ আমদানি হচ্ছে সেগুলো এখন স্থানীয়ভাবেই ব্যাপকভাবে চাষ হচ্ছে। বর্তমানে এ জাতীয় মাছ আমদানি না করলেও অসুবিধা নেই। আমদানি বন্ধ হলে আমাদের দেশের চাষিরা ব্যাপক লাভবান হতেন।

এ ব্যাপারে যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, দাম কম হওয়ার কারণে ভারত থেকে রুই-কাতল আমদানি হচ্ছে। এসব মাছের থেকে আমাদের দেশের রুই মাছের স্বাদ অনেক ভালো। সে কারণে দেশের মাছ চাষিরা মৌখিকভাবে ভারত থেকে সাদা মাছ আমদানি বন্ধের দাবি করে আসছে। এটি বন্ধ হলে আমাদের দেশের চাষিরা লাভবান হবেন। এক সময় ভারতে প্রচুর পরিমাণ ইলিশ রফতানি হতো। ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রফতানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।

শার্শার মাছ আমদানি কারক প্রতিষ্ঠানের মালিক রুবাই জানান, বেনাপোল দিয়ে ভারত থেকে বাংলাদেশে যে সব সাদা মাছ আমদানি হয় তার ব্যাপক চাহিদা আছে দেশে। এখন বর্ষা মৌসুমে মাছের আমদানি কিছুটা বেশি। কিন্তু আমরা তো সারাবছর মাছ আমদানি করি। ঘাটতির সময়ে আমরা তা পূরণ করি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের