সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক ও জনপথের খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বড্ডা পাড়ায় ফয়সাল আহমেদ মৃধার বাড়ির সামনের জায়গায় এই অভিযান পরিচালিত করেন।

সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইলে অনেকেই সরকারি খাল দখল করে ভরাট করে দোকানপাট ও বাড়িঘর নির্মাণ করেছেন। এতে করে দিনদিন পানি নিষ্কাশনের সমস্যা প্রকট হচ্ছে।

ফয়সাল আহমেদ মৃধা অভিযোগ করে জানান, বাড়ির মালিক তার স্ত্রী কানাডা প্রবাসী মেজর রোজিনা। তারা তাকে কোনও নোটিশ দেয়নি। হঠাৎ করে ভেকু লাগিয়ে দেয়াল ভাঙা শুরু করে। সুপারি কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছ কাটা হয়। উচ্ছেদ অভিযান শেষে যাওয়ার সময় এসিল্যান্ড তাকে ১৫ দিনের মধ্যে সরকারি জায়গা থেকে সবকিছু সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে একটি পত্র দিয়ে গেছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, 'সরকারি খাল দখল করে পানি নিস্কাশনের ব্যবস্থা বন্ধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাল দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম