পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

সুরতহাল করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়না তদন্ত শেষে এজারুলের দাফন সম্পন্ন

রংপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ০৪:১০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৪:১৬

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সুরতহাল তৈরির পূর্বমুহূর্ত

রংপুরের গঙ্গাচড়া থানায় পুলিশ হেফাজতে নিহত এজারুলের লাশের সুরত হাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন করে হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। রংপুরের গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের উপস্থিতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেথ হাউজে এজারুলের লাশের সুরতহাল করা হয়। ম্যাজিস্ট্রেট শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে কিনা নিজে পর্যবেক্ষণ করে বিস্তারিত সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

তবে এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

পরে বিকেল সাড়ে পাঁচটায় রংপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত এজারুলের ছোট ভাই জানারুল ইসলাম জানান, আমরা ভাইয়ের মরদেহ পুলিশের কাছ থেকে পেয়ে সরাসরি আমাদের বাসায় নিয়ে যাই। সেখানে লাশের গোসল সম্পন্ন হওয়ার পর স্থানীয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত এজারুলের শ্বশুর মোবারক আলী জানান, জানাজার আগে এজারুলকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে দাবি করে বিচার চেয়ে  বক্তব্য দেন নিহতের ছোট ভাই জানারুল।

এদিকে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার রাত সাড়ে আটটায় বাংলা ট্রিবিউনকে জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এক প্রশ্নের উত্তরে ওসি জানান যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মেট্রোপলিটন এলাকায় সে কারণে কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: 

থানায় আনার তিন ঘণ্টার মধ্যে আসামির মৃত্যু!

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম