সন্ধ্যার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ

শাবিপ্রবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৬:২০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:২৮

সন্ধ্যার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ সন্ধ্যার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ

করোনা পরিস্থিতি ও দেশের চলমান সার্বিক বিষয় বিবেচনা করে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

শাবিপ্রবি উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ফেস টু ফেস ক্লাস হচ্ছে না, ক্লাস তো অনলাইনে হচ্ছে। তবে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চলছে। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ ও এমসি কলেজের ঘটনা বিবেচনা করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা ভেবে আমরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, সেই হিসেবে সন্ধ্যার পর ক্যাম্পাসে তেমন কারও কাজ কিংবা প্রয়োজন থাকার কথা না।'

উপাচার্য আরও বলেন, 'সন্ধ্যার পর অনেকে ক্যাম্পাসে এসে আড্ডা দিচ্ছে। যাদের মুখে কোনও ধরনের মাস্ক থাকে না। অযথা ঘোরাঘুরি করে। করোনা পরিস্থিতিতে বাইরে কম থাকা ভালো। আর যারা সন্ধ্যার পর ক্যাম্পাসে আসেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি কম, বেশির ভাগই বহিরাগত। বহিরাগত আগন্তুকদের ক্যাম্পাসে আসা বন্ধ করতে হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম