বিমান থেকে নামার পর ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২০, ১৭:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:৫৭

বিমান থেকে নামার পর ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করেছে বিমান বন্দর কাস্টমস। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতবিার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সোনার বার উদ্ধারের ঘটনায় এনামুল কবির (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আটক এনামুল কবিরের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

বিমান থেকে নামার পর ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সারওয়ার ই জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এনামুল কবির দুবাই থেকে ৭টা ২০ মিনিটে অবতরণ করা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন। তার কাছে সোনার বার আছে এমন গোপন সংবাদ থেকে বিমান থেকে নামার পর এনএসআই ও কাস্টমস কর্মকর্তা তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড থেকে ৮২টি স্বর্ণের বার পাওয়া যায়। এসবের ওজন সবমিলিয়ে ৯ কেজি ৫৯০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী