প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ০৩:৩৮আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৩:৪০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ পটুয়াখালীর বাউফলের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাসেল ১৪টি মেহগনি, একটি শিশু ও একটি বকুল গাছ স্থানীয় গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।
এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ দাস বলেন, বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অ্যাডহক কমিটি দিয়ে চলছে। নিয়মানুযায়ী অ্যাডহক কমিটি আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।
কনকদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিনসহ বলেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম টাকা আত্মসাতের উদ্দেশে গাছগুলো বিক্রি করেছেন। এর আগেও তিনি বিদ্যালয়ের পুকুর লিজ দিয়ে এবং লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন বলেন, গাছগুলোর মূল্য এক লক্ষ টাকা হলেও প্রধান শিক্ষক বলছেন ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। ওই গাছগুলো একে একে কেটে নেওয়ার পর বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। ছায়া ঘেরা পরিবেশে শিক্ষার্থীরা আর খেলাধুলা করতে পারবে না।
এবিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্কুলের কোনও টাকা আত্মসাৎ করিনি। যথাযথ নিয়ম মেনেই বিদ্যালয়ের স্বার্থে গাছগুলো বিক্রি করা হয়েছে।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি কোনওভাবেই গাছ বিক্রি করতে পারে না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি