উখিয়ায় পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ আটক ২

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ০৩:০৯আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৩:১৯

আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুজন কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলো– আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম।  তারা মহেশখালী উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী বলেন, ‘আটক ব্যক্তিদের অবস্থান নেওয়া একটি কুঁড়েঘর থেকে দেশে তৈরি দুটি বন্দুক, দুটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ’ তারা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী