ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ইবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ০৩:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৮:২৮

উলফাত আরা তিন্নি নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী উলফাত আরা তিন্নির। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকুপা থানাধীন যোগীপাড়া গ্রামের মৃত ইউসুফের মেয়ে। সেখানে স্থায়ী নিবাস হলেও বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন একটি বাসায় থাকতেন তারা।

প্রতিবেশীরা জানান, রাত ১২টার দোতলায় তিন্নির কক্ষে ডাকাডাকির পর উত্তর না পেয়ে ছিটকিনি ভেঙে কক্ষে প্রবেশ করেন তিন্নির মা ও বড় বোন। কক্ষে ডুকে তিন্নিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে সেখান থেকে শেখপাড়া বাজারে টহলরত শৈলকুপা থানার পুলিশের গাড়িতে করে কুষ্টিয়ার দিকে রওনা হন তারা। গাড়িটি বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে তিন্নি মারা যান বলে জানা যায়। কুষ্টিয়া সদর হাসপাতালে তিন্নিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটির তদন্তে কুষ্টিয়ার সদর থানা পুলিশের অধীনে সদর হাসপাতালে তিন্নির ময়নাতদন্ত সম্পন্ন হয়।

শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা মহসিন বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ২টার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি আমরা। মৃত্যুটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে স্পষ্ট হবে।’

তিন্নির মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। এ সময় তিনি সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অধিকতর তদন্তের দাবি জানান।

এদিকে এ মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন তিন্নির সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন পোস্টে তার রহস্যজনক মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। তিন্নির মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ