মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ অক্টোবর ২০২০, ০১:৫৬আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৬:৩৮

চট্টগ্রাম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একদিন পর শনিবার (৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম।

গ্রেফতার সাজ্জাদ হোসেনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল গ্রামে। ভিকটিম ছাত্রীর বাড়ি পাশের বেতছড়ি গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজ্জাদ ও তার এক বন্ধু ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে রাঙ্গামাটি নিয়ে যায়। সেখানে বনরূপা নামে একটি আবাসিক হোটেলে সাজ্জাদ তাকে ধর্ষণ করে। ওইদিন রাতে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করেন। তাদের অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় প্রথমে তাদের অবস্থান শনাক্ত করি। পরে রাঙ্গামাটির ওই হোটেলে অভিযান চালিয়ে প্রথমে মেয়েটিকে উদ্ধার করি। পরে শনিবার সকালে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তার বন্ধুকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ভিকটিম ও আসামি সাজ্জাদ পূর্ব পরিচিত। ওই পরিচয়ের সূত্র ধরেই সাজ্জাদ তাকে জোরপূর্বক রাঙ্গামাটি নিয়ে যায়। এ ঘটনায় সাজ্জাদ দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম