হবিগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ: আদালতে দুই যুবকের দায় স্বীকার

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৭:১৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:১১

 

হবিগঞ্জে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক আদালতে স্বীকারোক্তি দিয়েছে।



হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আটককৃত দুই যুবক।

সোমবার বেলা ৩টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধান এর আদালতে আসামিরা দায় স্বীকার করে এ জবানবন্দি দেয়। 

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলো জেলার চুনারুঘাট উপজেলার জিবদর এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২)ও একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)।

পুলিশ জানায়, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে একদল দুর্বৃত্তরা হানা দিয়ে গৃহবধূ (৪৫) ও তার কন্যাকে (২৫) মুখে কাপড় বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন আরও জানান, আটককৃতদের আদালতে স্বীকারোক্তি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান