সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় এবার ঘরে ঢুকে ৫ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দিলওয়ার হোসেন ও হারুন আহমদ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই গৃহবধূ কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ এনে রবিবার রাতে অভিযোগ দাখিল করলে সোমবার তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। বর্তমানে ওই নারী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেফতারকৃতরা একই এলাকার ভাড়াটে হিসেবে বসবাস করে আসছে। অভিযুক্ত দিলওয়ার শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার ও ওই নারীকে সেমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তির কথা জানিয়েছেন তিনি।







