বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ২২:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:১৭







বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে উপজেলা আ.লীগের সংবাদ সম্মেলন বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌমুহনী চৌরাস্তায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কেউ গৃহবধূকে নির্যাতনের সঙ্গে জড়িত থাকলে আমরা তদন্ত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। যারা এ ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে এবং যারা অপরাধীদের পৃষ্ঠপোষকতা দেয় তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। ধর্ষণকারীসহ অপকর্মকারীরা দলীয় নেতাদের সঙ্গে ছবি তুলে বা পোস্টারে যুক্ত করে নিজেদের রক্ষার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দাবি করেন, যে দেলোয়ার আমার নামে পোস্টার ছাপিয়েছে এটি সুপার কম্পোজ করে তৈরি করা হয়েছে। আমি কখনও সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক কারবারিদের আশ্রয় এবং প্রশ্রয় দেই না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আমার সংসদীয় এলাকায় কারা সন্ত্রাসী গোষ্ঠী লালন-পালন করে আপনারা তা খুঁজে বের করেন এবং আমার এলাকায় বিশেষ করে সম্রাট ও সুুুুমন বাহিনীকে কারা আশ্রয় দিচ্ছে তাও খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান