পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ অক্টোবর ২০২০, ২৩:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০০:১১

পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা কিশোরী। (সংগৃহীত ছবি)

মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন এক রোহিঙ্গা কিশোরী। বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তারা তাকে আটক করে। পরে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা কিশোরী নিজেকে ফাতেমা ইয়াসমিন পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। ঠিকানায় লিখেন তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ির মঈন উদ্দিন আহমেদের মেয়ে। মায়ের নাম সাবিনা ইয়াসমিন উল্লেখ করেন।

মো. আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবেদন ফরম জমা দেওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ওই কিশোরীকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়। কিন্তু সে সঠিকভাবে তার ঠিকানা বলতে পারেননি। পরে আমরা ওই কিশোরীর আঙুলের ছাপ নেই। সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেও স্বীকার করে তার প্রকৃত পরিচয়। তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের