৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

রংপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ০০:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৯:৫০

৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ছিদ্দিক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলিদাবাড়ী রেলক্রসিং সংলগ্ন মহাসড়কের ওপর সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করা হয়। এসময় ট্রাকের মাথায় হুডের ওপর বিশেষ কায়দায় লুকানো ৭৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়াকে গ্রেফতার করা হয়। গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। হিরু মিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. আ. জলিল।

এছাড়া র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের এসকেজ বাজারে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৬২৬ বোতল ফেনসিডিল এবং ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. মেজবাহ উল মোকার রাবীন ওরফে রাফীকে গ্রেফতার করে। তার বাড়ি লালমনিরহাটের সদরে। বাবা মৃত আজিজার রহমান।

রংপুর র‌্যাব-১৩-এর মিডিয়া অফিসার ছিদ্দিক আহাম্মেদ জানান, গ্রেফতার দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম