ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে মানিকগঞ্জে সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ২২:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:৫২

মানিকগঞ্জ  
সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা শহরের শহীদ রফিক চত্ত্বরে আয়োজিত সমাবেশে অংশ নেন জাতীয় মহিলা সংস্থা, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পীগোষ্ঠী, সুশাসনের জন্য নাগরিক (সুজন), খেলাঘর আসর, শিক্ষক সমিতি, মানিকগঞ্জ এইচডি, এবিডিএমসহ জেলার প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

ঘণ্টাব্যাপী এই সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী, অধ্যক্ষ কমরেড আজহারুল ইসলাম আরজু, অধ্যক্ষ কমরেড আবুল ইসলাম শিকদার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন খান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কাজী শিউলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সদস্য গিয়াস উদ্দিন আহাম্মেদ নান্নু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফয়জুল ইসলাম নাজমুল, মানিকগঞ্জ এইচডি’র মুখপাত্র মাহমুদুল হক শুভ, এবিডিএম’র সভাপতি হাসিবুল ইসলাম, বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম। 

বক্তারা বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনকভাবে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। একারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করতে হবে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান