স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২৩:৫৬আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:০০

 সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে আশাশুনি উপজেলা সদরের কোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির শিক্ষক মইনুর ইসলামকে গ্রেফতার করেন।

ওসি গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমানের ভিকটিম শিক্ষার্থীর বাড়িতে যাওয়া-আসা ছিল। শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। তবে তাকে কৌশলে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত মইনুর রহমানকে গ্রেফতার করে।

এ ঘটনার অপরাধীর যথাযথ শাস্তি দাবি করেছে মেয়েটির বাবা ও এলাকার সাধারণ মানুষ।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী