স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংস্কৃতিচর্চা শুরু করতে হবে: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৮:১০আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:১৪

মৌলভীবাজারে বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এস খালিদ।  
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, করোনার কারণে সারাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে স্থবিরতা বিরাজ করছিল, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংস্কৃতিচর্চার সে স্থবিরতাকে কিছুটা হলেও দূর করেছে। যেহেতু, করোনা মহামারি দীর্ঘমেয়াদি এবং করোনায় নিম্ন মৃত্যুহারের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দেশ, সেকারণে সময় এসেছে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতিচর্চা শুরু করার। করোনার কারণে অনেকেই আজ মানসিকভাবে বিপর্যস্ত। আর জাতির মানসিক বিকাশ ও মনন গঠনের অন্যতম মাধ্যম সুষ্ঠু সংস্কৃতি চর্চা। সেজন্য সারাদেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মনে সংস্কৃতি চর্চা শুরু করতে হবে।

শুক্রবার রাতে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২০ উপলক্ষে দেশব্যাপী অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মৌলভীবাজার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ এবং স্থানীয় সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বৃহত্তর সিলেট অঞ্চল সংস্কৃতিচর্চার তীর্থভূমি। এ অঞ্চলে জন্মেছেন দেশবরেণ্য বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাছাড়া এ অঞ্চলে রয়েছে বর্ণিল ও বৈচিত্র্যময় সংস্কৃতির ধারক বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। আমরা জাতীয়ভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ণাঢ্য সংস্কৃতি নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা করছি। সেখানে মৌলভীবাজারের কমলগঞ্জের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে।

তিনি আরও বলেন, অর্থ সংকট সংস্কৃতিচর্চায় অন্যতম বাধা। সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। হল ভাড়ার জন্য সংস্কৃতিচর্চা যেন থেমে না থাকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হবে। হল বরাদ্দের ক্ষেত্রে সকল সাংস্কৃতিক সংগঠন যেন সমান সুযোগ পায় সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি ।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।

এর আগে  প্রতিমন্ত্রী মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ এবং কমলগঞ্জ উপজেলাধীন ‘মণিপুরী ললিতকলা একাডেমির প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি বিল্ডিং নির্মাণ' শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের