রবিবার হাইকোর্টে হাজিরা দেবে বরিশালের চার শিশু

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ০২:৪৩আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০২:৪৮

রবিবার হাইকোর্টে হাজিরা দেবে বরিশালের চার শিশু রবিবার (১১ অক্টোবর) হাইকোর্টে হাজিরা দেবে বাকেরগঞ্জের ধর্ষণ মামলার আসামি চার নাবালক শিশু। শনিবার (১০ অক্টোবর) রাতে শিশু ও তাদের অভিভাবকরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নৌ পথে রওয়ানা করেছেন। রাত ৯টায় বরিশাল নদী বন্দর থেকে এমভি কুয়াকাটা-২ লঞ্চে তারা যাত্রা করেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ শিশুদের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে অভিভাবকসহ বরিশাল নিয়ে আসে। তবে সাংবাদিকদের নজর এড়াতে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে শিশুদের লঞ্চে উঠানো হয়।

গত বৃহস্পতিবার রাতে হাইকোর্ট ধর্ষণ মামলার আসামি ওই চার নাবালক শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তির নির্দেশ দিয়ে দ্রুত অভিভাবকদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন। একই সঙ্গে শিশুদের অভিভাবকসহ এবং বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ১১ অক্টোবর উপস্থিত হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে, গত ৭ অক্টোবর আদালত শিশুদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এ নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ শিশুদের জোর করে প্রিজন ভ্যানে তুলে নেয়। নাবালক শিশুদের সঙ্গে এমন আচরণ নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রচার হলে হাইকোর্ট ৮ অক্টোবর রাতে ধর্ষণ মামলায় গ্রেফতার চার নাবালক শিশুকে মুক্তি দিয়ে দ্রুত অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে খেলার ছলে শিশু কন্যা ধর্ষণের অভিযোগে গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের পর ওই চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। ৭ অক্টোবর তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাদের যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন:
রাতে হাইকোর্টের নির্দেশ: সকালে বাড়ি পৌঁছানো হলো ৪ শিশুকে

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের