এবার কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেলচালক নিহত

রাঙামাটি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ২০:৫৬আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:১৭

রাঙামাটি  
আবারও অস্থিরতা বাড়ছে পাহাড়ে। আবারও পরস্পরের রোষানলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ভিত্তিক রাজনৈতিক দলগুলো। শনিবার (১০ অক্টোবর) বান্দরবানে এক ওষুধের দোকানিকে গুলি করে হত্যার পর আজ একই ঘটনা ঘটেছে রাঙামাটির কাপ্তাইয়ে।

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো যুবকের নাম বসন্ত তংঞ্চগ্যা (৩৫) প্রকাশ দুর্জয়।

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তার মরদেহ রাস্তার ওপরে পড়ে ছিল। শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জনান, বসন্ত তংঞ্চগ্যা (৩৫) প্রকাশ দুর্জয় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) দলের কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার নিহত ব্যক্তিও একইদলের কর্মী ছিলেন। তবে তিনি পরে দল বদলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: বান্দরবানে ওষুধের দোকানিকে গুলি করে হত্যা

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক