বান্দরবানে ওষুধের দোকানিকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২২:২৩আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:১০

বান্দরবান

বান্দরবানের জামছড়িতে এক ওষুধের দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চি‌কিৎসক‌কে গুলি করে হত্যা করে।

নিহতের নাম বাচোমং মারমা (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে জামছড়ি বাজারের একটি ওষুধের ফার্মেসির দোকান করে আসছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক নিহতের এক আত্মীয় জানান, পাহাড়ে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘ‌টে‌ছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)  মূল এর সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তি‌নি (জেএসএস) মূল ছে‌ড়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রওনা হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনেও নিশ্চিত হওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের