ঝিনাইদহে খালের পানি নিষ্কাশন পাইপে কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৯:৩৬

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে খালের পানি নিষ্কাশন পাইপে পড়ে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ আলী (১২)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মোহাম্মদ আলী খালের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে নিষ্কাশন পাইপের মধ্যে আটকা পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ কেটে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিশোর মোহাম্মদ আলী স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের