১২ ঘণ্টা ধরে পুড়ছে তুলা, ৮০ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১১:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১২:৫২

হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের আরও ছয়টি ইউনিট কাজ করছে। হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

সায়হাম কটনমিলের ইঞ্জিনিয়ার রেজা আহমেদ জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে সায়হাম কটন মিলের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন কটনমিলের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট, হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কোবেদ আলী সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে সিলেট বিভাগের ছয়টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আগুনে প্রায় ১৫ হাজার বেল তুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ‌বিগ‌ঞ্জের মাধবপু‌রের নয়াপাড়ায় সায়হাম কটন‌মি‌লে আগুন

তিনি জানান, এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন- মধ্যরাত থেকে পুড়ছে কটনমিল, নিয়ন্ত্রণে ব্যস্ত ৬টি ইউনিট 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের