চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নরসিংদী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৫:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৭:০১

নরসিংদী

নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।

নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুর আসাদ মিয়ার সঙ্গে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুর গৃহবধূ জরিনা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী