মা ইলিশ রক্ষায় গভীর রাতে পুলিশের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৬:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩৬

মা ইলিশ রক্ষায় গভীর রাতে পুলিশের অভিযান

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালায় জেলা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২পরে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে এই অভিযান চালানো হয়। ভোর রাত পর্যন্ত চলা অভিযানে কোনও জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি।

মা ইলিশ রক্ষা অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, 'প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে, সে ব্যাপারে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।'

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম