চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

নড়াইল থেকে খুলনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৬:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:৫২

চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

নড়াইলে চাঞ্চল্যকর আরিফ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি আসামি গ্রেফতার হয়েছে। বুুধবার রাতে দুজনকে যশোরের শার্শা থানার গোগা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই মামলায় ১৫ আসামির মধ্যে ছয় জন গ্রেফতার হলো।

গ্রেফতারকৃতরা হলো- নড়াইলের কালিয়া থানার জামবিলডাঙ্গার মৃত গফুর মোল্লার ছেলে প্রধান আসামি বাবুল মোল্লা (৫২) ও মৃত আমানত মোল্লার ছেলে মো. দিলু মোল্লা (৩৬)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে লে. কর্নেল রওশনুল ফিরোজ নড়াইল সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'আসামিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।'

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে বাড়ি যাওয়ার পথে আসামিরা কালিয়ার জামবিলডাঙ্গা এলাজায় কূপিয়ে নৃশংসভাবে হত্যার পর আরিফ খন্দকারের লাশ পাশের পুকুরে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পর নড়াইল জুড়ে আন্দোলন হয়। গত ১২ অক্টোবর এই হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা হলো এনামুল মোল্লা (২৮), বাদল মোল্লা (২২), মশিয়ার মোল্লা (৫২) ও ইবাদ মোল্লা (৩৬)।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের