ঋণের ৫০০ টাকার বিপরীতে পাঁচ হাজার টাকা দাবি, যুবককে হত্যা

মাগুরা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৯:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২৩:৫৫

ঋণের ৫০০ টাকার বিপরীতে পাঁচ হাজার টাকা দাবি, যুবককে হত্যা ঋণের ৫০০ টাকার বিপরীতে পাঁচ হাজার টাকা দাবি করার ঘটনায় মনিরুল মীর (৪০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে মাগুরার এক কিশোর ও দুই তরুণের সংঘবদ্ধ একটি দল। ঘটনাটি ঘটেছে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুুর এলাকায়। পুলিশ বুধবার (১৪ অক্টোবর) রাতে দ্বারিয়াপুুর ইউনিয়ন পরিষদের পিছনের একটি ধানক্ষেত থেকে মনিরুলের লাশ উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতে পুলিশ তিন যুবককে আটক করেছে।

মনিরুল ওই ইউনিয়নের চৌগাছি গ্রামের মৃত ইছাহাক আলী মীরের ছেলে। আটকরা হলো চৌগাছি গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক (১৮), একই গ্রামের হাবিব মীরের ছেলে বাবু মীর (১৫) ও আইয়ুব হোসেনের ছেলে রাহুল (১৮)। তাদের দেওয়া তথ্যমতে দুপুরে হত্যায় ব্যবহৃত রড ও ছুরি উদ্ধার হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী আহমেদ মাসুদ জানান, নিহত মনিরুল মীর সুদের কারবারের সঙ্গে জড়িত ছিল। চৌগাছি গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক ছয় মাস আগে তার কাছ থেকে মাত্র ৫০০ টাকা নিয়েছিলো। ছয় মাস পরে মনিরুল সুদসহ মোট ৫ হাজার টাকা দাবি করে। এ নিয়ে মনিরুলের সঙ্গে প্রণবের ঝামেলা হয়। টাকার জন্য চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রণবের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতো মনিরুল। এ কারণে ক্ষুব্ধ হয়ে প্রণব তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মনিরুলকে লোহার রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে, ছুরি দিয়ে পেট ও গলা কেটে হত্যা নিশ্চিত করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন জন হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলের পাশে মাটির মধ্যে পুঁতে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও ছুরি উদ্ধার করা হয়।

নিহত মনিরুলের স্ত্রী পারভীন বেগম জানায়, মনিরুলের কাছ থেকে প্রণব ৫০০ টাকা ধার নিয়ে দীর্ঘদিন ঘুরাচ্ছিলো। বুধবার সন্ধ্যা দিকে প্রণব, হাবিব ও রাহুল মিলে মনিরুলকে মোবাইলে ফোন করে টাকা দেবে বলে জানায়। সে টাকা আনতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার পর স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মনিরুলের লাশ উদ্ধার করে। পারভীন বেগম তার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেন।

বৃহস্পতিবার মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি।

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম